Search

পুরুষের অনাবৃত শরীর দেখে আরাম পেতে চাইলেন বিদ্যা বালান

বলিউড অভিনেতা রণবীর কাপুরের নগ্ন ফটোশুট নিয়ে আলোচনা থামছেই না। বেশির ভাগ মানুষই তার বিরোধীতা করছেন। তবে এবার রণবীরের পাশে দাঁড়িয়েছেন বলিউডের সাহসী অভিনেত্রী বিদ্যা বালান। রণবীরের নগ্ন ছবি ঘিরে বিতর্কে নতুন উস্কানি দিলেন ওই বলিউড তারকা।

‘এই ধরনের ছবি প্রকাশ করে নারীদের আবেগে আঘাত করেছেন রণবীর সিং- এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি মারাঠি ছবির পুরস্কার বিতরণী উৎসবে বিদ্যাকে এ নিয়ে প্রশ্ন করেছিল মুম্বাইয়ের গণমাধ্যম। রণবীরের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘যাদের এই ছবি খারাপ লেগেছে, তারা দেখবেন না। কাজ নেই, তাই এ সব অভিযোগ করে সময় কাটাচ্ছেন। ভাল না লাগলে কাগজ ছুড়ে ফেলে দিন। অভিযোগ করে কি লাভ?’

অভিনেত্রী জানিয়েছেন, পুরুষের অনাবৃত শরীর আমাদেরও উপভোগ করতে দিন, এতে সমস্যা কোথায়? একজন বিখ্যাত পুরুষের অনাবৃত শরীর দেখে আমাদের চোখও আরাম পাক।’ 

সাহসী বিদ্যাকে নিয়েও ভারতজুড়ে একবার সমালোচনার ঝড় উঠেছিল। বলিউড অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনী নিয়ে ‘ডার্টি পিকচার’ ছবিতে অভিনয়ের পরে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন বিদ্যা। কেউ তার খোলামেলা দেহকে মন্দ বললেও কেউবা উপভোগ করেছিলেন তার উষ্ণ আবেদন।

Facebook
Twitter
LinkedIn