Search

অশ্লীল আক্রমণ অঙ্কিতাকে

গেল ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। তার মৃত্যুর পর যখন প্রায় গোটা দেশ জুড়ে ‘জাস্টিস ফর এসএসআর’ নিয়ে সরব হন মানুষ, সেই সময় তাদের সঙ্গে গলা মেলান অঙ্কিতা লোখান্ডেও। সুশান্তের প্রাক্তন বান্ধবীর কান্না দেখে মন ভেঙে যায় নেটিজেনদের। এবার  সেই অঙ্কিতাকে প্রকাশ্যে অশ্লীল আক্রমন করলো নেটিজেনরা। সম্প্রতি অঙ্কিতা নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। যা দেখে তেড়ে ওঠেন সুশান্ত অনুরাগীদের একাংশ।  সুশান্তের মৃত্যুর পর থেকে অঙ্কিতা এবার একটু বেশিই খুশি বলে কেউ মন্তব্য করেন। কেউ আবার বলতে শুরু করেন, তোমার প্রকৃত চেহারা দেখার জন্য সুশান্ত যে জীবিত নেই, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। কেউ আবার বলতে শুরু করেন, সুশান্তকে হিংসে করতেন অঙ্কিতা।সেই কারণেই এসএসআর-এর মৃত্যুর পর থেকে তাকে এত খুশি দেখাচ্ছে। কেউ আবার অঙ্কিতা নাটক করছেন বলেও কটাক্ষ করেন। সবকিছু মিলিয়ে অঙ্কিতার ওই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়

Facebook
Twitter
LinkedIn