Search

শুরুতেই ২ উইকেট নেই বাংলাদেশের

আগের দিনের বিনা উইকেটে ৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ভারতকে টেক্কা দিতে দিনের প্রথম সেশনটা টিকে থাকার বিকল্প ছিল না দুই ওপেনারের। তবে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের জুটি গড়েই উঠতে দিলেন না রবিচন্দ্রন অশ্বিন।

ডানহাতি এই স্পিনারের লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরেছেন শান্ত। রিভিউ নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি বাঁহাতি এই ওপেনার। প্রথম ইনিংসে ২৪ রান করা শান্ত এদিন আউট হয়েছেন মাত্র ৫ রানে।

শান্ত আউট হওয়ার পর জাকিরের সঙ্গে জুটি গড়ার বিকল্প ছিল না মুমিনুল হকের। তবে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করতে পারলেন না বাঁহাতি এই ব্যাটার। মোহাম্মদ সিরাজের বলে চার মেরেই শেষ তিনি। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে পান্তের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫ রান করা মুমিনুল।

Facebook
Twitter
LinkedIn