Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

তুর্কমেনিস্তানের বিপক্ষে আজ লড়বে বাংলাদেশ

 সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম খেলায় আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। 

দেশের বাইরে এই প্রথম বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দল কোন ম্যাচ খেলতে যাচ্ছে। ‘ডি’ গ্র“পের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখার লক্ষ্য বাংলাদেশের। সেভাবেই শিষ্যদের প্রস্তুত করেছেন কোচ গোলাম রাব্বানি। 

বাছাই পর্বের প্রতিটি গ্র“পের সেরা দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ফলে বাছাই পর্বের সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইয়ের বাধা পেরিয়ে মূল পর্বে খেলার লক্ষ্য নিয়েই তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী দল মাঠে নামবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলাটি। 

Facebook
Twitter
LinkedIn