Search

বক্স অফিসে নজির গড়ল ‘গদর ২’

বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ ও রাজমৌলি পরিচালিত ‘বাহুবলী’র নজির ভেঙে দিয়েছে সানির ‘গদর ২’। মাত্র ১৭ দিনে ৪৫০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এর আগে এত কম সময়ে ৪৫০ কোটি গণ্ডি পার করার নজির ছিল শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও রাজমৌলি পরিচালিত ‘বাহুবলী’-র। কিন্তু সেই নজির ভেঙে দিল সানির ছবি।

জানা গেছে, অর্থনৈতিক সঙ্কটে ভুগছেন সানি দেওল। ব্যক্তিগত জীবনে ভালো নেই। কিন্তু ধামাকা চলছে তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি। অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’ ক্রমশ এগিয়ে চলেছে ৫০০ কোটির দিকে। এর আগে শনিবার ‘কেজিএফ ২’-কে পিছনে ফেলে ছিনিয়ে নিয়েছে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার খেতাব। রবিবারে ফের নয়া নজির। সব থেকে দ্রুত ৪৫০ কোটি টাকা আয় করেছে সানির ‘গদর ২’। এর আগে পাঠান ১৮ দিনে এই অঙ্ক ছুঁয়েছিল। 

অন্য দিকে, বাহুবলী ২০ দিনের মাথায় ৪৫০ কোটির মুখ দেখে। এ দিক থেকে সানির ছবি খানিকটা এগিয়ে রয়েছে। এ বার ছবির র্নিমাতাদের চোখ ৫০০ কোটির দিকে। 

Facebook
Twitter
LinkedIn