Search

১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত সেলিম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করার উদ্দেশে আলাদা জোট গঠন করায় ১২ দলীয় জোটের শরিক বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিমকে জোটের মুখপাত্র করা হয়েছে।

বুধবার সভায় এই সিদ্ধান্ত নেন ১২ দলীয় জোট নেতারা।

বৈঠকে ১২ দলীয় জোটের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহীম এতদিন ১২ দলীয় জোটের মুখপাত্র ছিলেন।

Facebook
Twitter
LinkedIn