Search

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বাড়ল ১০০ দফায়

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ১০০ দফা বাড়ানো হলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে আগামীকাল ১২ ডিসেম্বর থেকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

Facebook
Twitter
LinkedIn