Search

২ ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ব্যাংক দুইটি হচ্ছে- এনসিসি ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।

সূত্র জানায়, এনসিসি ব্যাংকের ”ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের” পরিবর্তে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

অন্যদিকে ’সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের’ পরিবর্তে ব্যাংকটির নাম ’সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

আগামীকাল ১০ জানুয়ারি, বুধবার থেকে ব্যাংক দুইটির নতুন নাম কারযকর হবে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।

Facebook
Twitter
LinkedIn