Search

ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

(মুন্সিগঞ্জ) প্রতিনিধি- মুন্সিগঞ্জ জেলার পুরস্কার প্রাপ্ত সংগঠন ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইরেজী নববর্ষ ২০২১ নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়। সংগঠনটি ২০০৯ সালের ১ জানুয়ারী শ্রীনগর উপজেলার ন্দী বাগবাড়ী গ্রামে সমাজকর্মী মোঃ জসিম মোল্লা প্রতিষ্ঠা করেন। ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১ জানুয়ারী শুক্রবার সংগঠন কার্যালয়ে সকাল ১০ ঘটিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরণ সামগ্রী, মাস্ক, শীতার্ত দের কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জসিম মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের পার্সোনাল অফিসার লেখক, কবি রাছেল আহম্মেদ, আরো উপস্থিত ছিলেন মোকসেদুর রহমান মেম্বার, বাগবাড়ী পুরাতন জামে মসজিদের সভাপতি সোহেল রানা দেওয়ান, বাগবাড়ী সমাজকল্যাণ পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদ রানা আলম, রুসদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লতিফ আতহারী, আরশাদ হাওলাদার, ইব্রাহিম হোসেন রাতুল, সংগঠনের দাতা সদস্য আঃ সাত্তার জুয়েল, সাধারণ সম্পাদক রিমন হোসেন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম বুলেট, দপ্তর সম্পাদক তানভীর, আসাদুজ্জামান বাবু, রাকিবুল ইসলাম শাহাবুদ্দিন, মিলন মোল্লা, শরিফুল ইসলাম, প্রমূখ, ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১২ পাউন্ড কেক, ১২ টি মোম জ্বালিয়ে এবং সবাইকে মিষ্টিমুখ করে পালন করা হয়, অনুষ্ঠানে রাছেল আহম্মেদ বলেন যাদের অর্থের অভাবে লেখাপড়ার সমস্যা হয় তাদের পাশে সংগঠনটিকে নিয়ে পাশে থাকবো।

Facebook
Twitter
LinkedIn