Search

শাহরুখের সুখবর

নতুন বছরেই বড়পর্দায় ক্যামব্যাক করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল টুইটারে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে বড়পর্দায় প্রত্যাবর্তনের খবর দেন তিনি।
৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওতে বাড়ির পোশাকেই ক্যামেরার সামনে বসেন শাহরুখ। প্রথমে পুরনো বছরের কথা দিয়ে শুরু করেন। তারপরই আবার কৌতুকের ছলে জানান, তার টিমের কেউ নেই বলেই নিজে নিজে সমস্ত আয়োজন করেছেন। তাই একটু দেরি হয়ে গেল। তবে শুভেচ্ছা জানাতে ক্যামেরার সামনে হাজির হয়েই গিয়েছেন। এরপরই বলতে শুরু করেন কীভাবে পুরনো বছরের অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সকলে। জানান, জীবনের পথে খারাপের পর আর খারাপ হওয়ার কিছু থাকে না।

তলানিতে পৌঁছে গেলে সেখান থেকে শুধুই উত্তরণের রাস্তা খোলা থাকে। তাই বলিউড বাদশার বিশ্বাস, নতুন বছর সমস্ত কিছু ভাল হবে। নতুন করে জীবন হাসবে। নিজের এই শুভেচ্ছা বার্তার একেবারে শেষেই শাহরুখ বলেন, তাহলে ২০২১ সালে বড়পর্দায় দেখা হচ্ছে!। ২০১৮ সালে ‘জিরো’র ব্যর্থতার পর, বিরতি নিয়েছিলেন শাহরুখ। গত বছরের শেষে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষ করে ফেলেছেন কিং খান। তাই বছরের শুরুতেই সুখবর দিয়ে দিলেন তিনি। আর এতেই উচ্ছ্বসিত শাহরুখ-অনুরাগীরা। শুভেচ্ছা ও ভালবাসায় টুইটার ভরিয়ে দিয়েছেন তারা।

Facebook
Twitter
LinkedIn