Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত

আগামী রমজানের আগেই নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে জামায়াতে ইসলামী। বুধবার গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের দলের এ অবস্থান জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

জামায়াত আমির বলেন, ‘সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার।’ 

এদিকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে এতে এনসিপির অংশ নেওয়া নিশ্চিত নয়। 

ন্যূনতম নয়, এনসিপি মৌলিক সংস্কারের পক্ষে জানিয়ে তিনি  বলেন, ‘বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই অবস্থা থাকলে নির্বাচন সম্ভব নয়। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে, তাতে নাগরিক পার্টি অংশ নেবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে।’

Facebook
Twitter
LinkedIn