টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুনভাবে স্মার্টকার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি
খাদ্য উপদেষ্টা বলেন, ‘টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল। সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্টকার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুনভাবে আরও ভালোভাবে টিসিবিসহ খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা সম্ভব হবে।’
