বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন কাল। হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইটে প্রথমে সিলেট অবতরণ করবেন তিনি। খালেদা জিয়াকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
সোমবার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি।
এ সময় তার সঙ্গে থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। সেখানে তারা কিছু সময় অবস্থান করবেন।
দিকে, খালেদা জিয়াকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ইতোমধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সোমবার সকালে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
