Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

হোমল্যান্ডের চেয়ারম্যান জামাল উদ্দিনকে তিরস্কার এবং শাহাদাত হোসেন ও জাকির হোসেনকে অৈবধ ঘােষনা আইডিআরএ’র

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান জামাল উদ্দিনের সেচ্চাচারিতা এবং নিজের অফিসে নিজের লাঠিয়াল বাহীনিসহ তালা ভেঙ্গে অফিস দখলে নেয়া এবং জামাল উদ্দিনের নেতৃত্বে অবৈধভাবে একক সিদ্ধান্তে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএ মতিন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক লুৎফুন্নাহার আলোকে কোম্পানির অফিস থেকে বের করে দিয়ে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান জামাল উদ্দিনকে সুবিধা দেওয়া টাকা আত্মসাৎকারী মো. শাহাদাত হোসেনকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব প্রদান করেন। একইসঙ্গে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব মার্কেটিং পদে বসানো হয় জাকির হোসেনকে।গত দুই দিনে চেয়ারম্যান জামাল উদ্দিনের বিভিন্ন সেচ্চাচারিতার কারনে আজ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (আইডিআরএ) আলোচনা সভা ডাকা হয়। আলোচনার পর্যালোচনার এক পর্যায়ে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান জামাল উদ্দিনের সেচ্চাচারিতা ও আইন বহির্বুত ভাবে সিদ্ধান্ত নেয়ার কারনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র চেয়ারম্যান ড.আসলাম আলম দৃঢ়তার সাথে জামালউদ্দিনকে তিরস্কার করেন এবং সেইসাথে চেয়ারম্যান জামাল উদ্দিন কর্তৃক ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক লুৎফুন্নাহার আলোকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত ঘোষনা করেন, একইসাথে চেয়ারম্যান জামাল উদ্দিনকে সুবিধা দেওয়া মো. শাহাদাত হোসেনকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব হতে এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব মার্কেটিং পদে বসানো জাকির হোসেনকে অবৈধঘ ঘোষনা করে প্রত্যাহারের নির্দেশ কার্যকর করার আদেশ প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn