Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের সংশোধনীর খসড়া চূড়ান্ত অনুমোদন

রবিবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কার্যকর শাস্তি নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়। সে আইনে কোন সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে কোনো বিধান ছিল না। তাই সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-কে সময়োপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজন। 

আরও বলা হয়েছে, এমন প্রেক্ষাপটে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা, প্রয়োজনীয় অভিযোজনের পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করতে বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে।

Facebook
Twitter
LinkedIn