Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

কুলাউড়া রবিরবাজারের প্রধান সড়কের বেহাল অবস্থা

মারুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বেশ জনপ্রিয় একটি বাজারের নাম রবিরবাজার। সিলেট বিভাগের মৌলভীবাজারের বিখ্যাত ও ঐতিহ্যবাহী বাজার হলেও, বাজারের প্রধান সড়কটি আছে অত্যন্ত ঝুঁকির তালিকায়। মৌলভাবাজার সদর থেকে ৪৭ কি.মি পূর্বে এই সড়কটির অবস্থান। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ও কর্মদা ইউনিয়নের জন্য রয়েছে বাজারটির অনেক অর্থনৈতিক গুরুত্ব। রাস্তাটি একদিকে কুলাউড়া স্টেশন, অন্য দিকে টিলাগাঁও-শমসেরনগর সড়ক, পেছনে আলীনগর ও ডিলেরপাড়ের বর্ডার এলাকায় গিয়ে মিলেছে।

প্রতিদিন এই সড়ক ধরে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ আনাগোনা করছে। কুলাউড়ার আসে পাশের স্থানের পাইকারি ও খুচরা পণ্যের বেচাকেনার জন্য ক্রেতা বিক্রেতারা এই পথ ধরে রবিরবাজারে জমায়েত হন। প্রায় আড়াই হাজারের মতো বৈচিত্র্যময় পণ্যের দোকান ঘর থাকায় শুধু পুরুষ ক্রেতাই নন, পাহাড় টিলা সমতলের নারী, উপজাতিরাও এই বাজারে প্রতি রবিবার ও বৃহস্পতিবার কেনাকাটা করতে ছুটে আসেন। সে কারণেই রবিরবাজারের রাস্তাটির আর কোন বিকল্প নেই। প্রধান এই সড়কের বেহাল অবস্থা নিয়ে এলাকার জনসাধারণের আক্ষেপের কমতি নেই।

অনেক সমৃদ্ধ ইতিহাস জানা যায় এই বাজারটির। ১৭৫৬ সালে গড়ে ওঠা রবিরবাজারের প্রতিটি রাস্তাঘাট যে কালের স্বাক্ষী হয়ে আছে-সড়কের বুকে পিঠে ক্ষত বিক্ষত খানা খর্দ যেন সেই কথাাই বলছে !

বাজার চৌমুহনাতে আসলেই চোখে পড়বে প্রধান এই সড়কের ভগ্নদশা!

রাস্তার মাঝে মাঝে খুবলে উঠেছে বড় বড় গর্ত! বৃষ্টি এলেই এই রাস্তাটি তখন ওয়ে ওঠছে মরণফাঁদ! রাস্তার একে করুণ অবস্থা। অপরদিকে এর আশে পাশেই রাস্তার মোড়ে মোড়ে রিকশা, সিএনজি ও অটোরিকশার স্টান্ড গ্রামের মানুষের বাজারে বিচরণকে করছে আরও বিপদসংকুল। আর রাস্তায় ছুটে চলা যানবাহনের জন্য রয়েছে পদে পদে জীবন শঙ্কার আশঙ্কা। সাথে আছে বিভিন্ন গাড়িপার্কিংসহ, ফুটপাত দখল করে দোকানপাট বসানোর মতো জঘন্য কর্মকান্ড। ব্যবসার সুুযোগ তৈরি করে দিয়ে পথচারীদের কি যে নাকাল অবস্থায় পড়তে হচ্ছে না দেখলে বোঝা যাবে না। বৃষ্টির দিনে সড়কের দুই ধার দিয়ে চলাফেরা করাটা আরও ঝু্ঁকিপূর্ণ

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

পথচারিদের এই জনদুর্ভোগ বাজার কমিটি কিংবা স্থানীয় চেয়ারম্যানে দৃষ্টিগোচর হচ্ছে না বলেও অনেকে অভিযোগ তুলেছেন।

জনৈক ব্যাংকার পারভীন জানালেন, এই ভাঙ্গা রাস্তা দিয়ে রোজ খুব কষ্ট করে অফিস করতে হয়। কাজ শেষ করে আবার বাড়িতে যেতেও অনেক ধকল পোহাতে হচ্ছে। বাইকার হাসান জানান, ইতিমধ্যে ২ বার তিনি বাইক নিয়ে এই সড়কে আহত হয়েছেন। ডানে বামে লোকজনকে সাইড দিতে গেলে সড়কের মাঝ বরাবর বড় গর্তে পড়ে পরিবহন চালকরা আহত হচ্ছেন প্রায়।

এই সড়কেই কুলাউড়ার বিখ্যাত এই রবিরবাজার। বিভিন্ন ব্যাংক, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদে যেতে হলে এই পথ ছাড়া উপায় নেই। রোজ অনেক মা-শিশুরা কিন্তু স্কুলে, মাদরাসায় যাতায়াত করছেন এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই। বর্ষার শুরুতেই যদি এই সড়কটি সংস্কার করা না হয়, ঘটে যেতে পারে আরও বড় ধরনের দুর্ঘটনা। সড়ক তো মেরামত হচ্ছেই না বরং রোজ বড় বড় ট্রাক এই ভাংগা সড়কটির আরও সর্বণাশ

রবিরবাজার ও আশেপাশের গ্রামবাসীরা নিরাপদ জীবনের প্রত্যাশায় সড়কটির দ্রুত সংস্কার চান।

Facebook
Twitter
LinkedIn