বহুল আলোচিত ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মামলার অন্য আসামিদের ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে। প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের অপর এক মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামির কারাগারে মৃত্যু হয়েছে। কাজেই তারা বাদ।
রায়ের পর রাষ্টপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।
