প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক চলছে। স্থানীয় সময় সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
