রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে প্রস্তাবিত রুটিন বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার (২ জুন) এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয়, এটি একটি অর্থহীন বাজেট।’
