চলতি বছরের ডিসেম্বর মাসেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এপ্রিলে জাতীয় নির্বাচনের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের অনুপযোগী সিদ্ধান্ত।
আজ শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
