বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তাঁর দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, তারেক রহমান যখন দেশের ফেরার সময় মনে করবেন, তখন ফিরবেন।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। এসময় উপদেষ্টা স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের পুশ-ইন করা হচ্ছে, তারা প্রোপার চ্যানেলে আসছে না। অমানবিকভাবে তাদের বাংলাদেশের ঢোকানো হচ্ছে।’
