ইরানে নতুন করে ইসরাইলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।
এর আগে, তেহরানের তেল পাম্পগুলোতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছিলো। গাড়িতে তেল ভরতে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
গত কয়েক দিনে অসংখ্য মানুষ শহর ছেড়ে অন্যত্র সরেও গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ঘটনার অসংখ্য ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।
