ইরান-ইসরাইল উত্তেজনার অষ্টম দিনে বড় ধরনের মিসাইল হামলা করেছে তেহরান। এদিন একসাথে ২৫টি মিসাইল ইসরাইলের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে আঘাত হেনেছে। এতে নানা স্থাপনার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
