Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

দ্রুত ‘যুদ্ধ শেষ করতে’ চায় ইসরায়েল 

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 

এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে কিন্তু কর্মকর্তারা বলছেন, দেশটি দ্রুত যুদ্ধ শেষ করার পথ খুঁজছে যেহেতু জাতিসংঘের পারমাণবিক সংস্থার প্রধান জানিয়েছেন, মার্কিন হামলায় ফোর্দোতে ভারি ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়া সম্বন্ধে কিছু ধারণা দিয়েছে তেহরান। দেশটির শাসকরা বিপজ্জনক সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। প্রথমত, তারা মার্কিন ঘাটিতে হামলা করতে পারেন। এতে দুই পক্ষের মধ্যে যুদ্ধ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। অন্যদিকে, তারা পরমাণু চুক্তি নিয়ে আলোচনার টেবিলে ফিরতে পারেন। এতে ইউরেনিয়াম মজুদকরণ এবং ব্যালিস্টিক মিসাইলের মজুদ নিয়ে তাদের একটি সিদ্ধান্তে আসতে হতে পারে। 

আমেরিকার হামলার এক্স হ্যান্ডলে দেওয়া প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন লক্ষ্যে হামলার বিষয়ে কিছু বলেন নি। তিনি জানিয়েছেন, ‘ইসরায়েল মারাত্মক ভুল করেছে এবং তাকে এখন শায়েস্তা করা হবে।’ 

Facebook
Twitter
LinkedIn