শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষে আগামী ২ জুলাই লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এ সংস্করণে বাংলাদেশ শেষবার খেলেছে গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
