Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল

চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাখা কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। এর ফলে অতিরিক্ত কর দিয়ে কালো টাকা সাদা করার পথ বন্ধ হয়ে গেছে।

রোববার (২২ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছিল। তবে বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সেই বিধান বাতিল করা হয়েছে। ফলে কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না।’

Facebook
Twitter
LinkedIn