Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

চট্টগ্রামে করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৪

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে জেলার মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। সোমবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মৃতরা হলেন—নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকার বাসিন্দা কাজী আব্দুল আউয়াল (৮০) এবং চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫)। তারা দুজনই এ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Facebook
Twitter
LinkedIn