প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা পরিষদের ৩১তম বৈঠকে আজ এর অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ এক বিজ্ঞপ্তিতে জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (এমেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
