আগামীকাল মঙ্গলবার ব্যাংক হলিডে। এ উপলক্ষ্যে আগামীকাল ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এদিন শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, প্রতি বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুইদিন ‘ব্যাংক হলিডে’। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতি বছর এই দুইদিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।
নীতি অনুযায়ী, ব্যাংক হলিডেগুলোতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সাথে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালনা করা হয় না। তবে এ সময়ে কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।
