Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা হচ্ছে: নাহিদ ইসলাম

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত দলের জনসভায় এ অভিযোগ করেন তিনি।

নাইদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে- তাদের মর্যাদা, স্বীকৃতি; তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে জুলাই ঘোষণাপত্র ও বাংলাদেশের নতুন সংবিধানে।’

Facebook
Twitter
LinkedIn