চীনে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বালক ও বালিকা দু’ দলই শীর্ষ চারে উঠেছে। বালক বিভাগে সেমিফাইনাল ফরম্যাট হলেও বালিকা বিভাগে সুপার ফোর।
বুধবার (৯ জুলাই) সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক চীনের কাছে ০-৯ গোলে হেরেছে।
বাংলাদেশ বালিকা হকি দল অনূর্ধ্ব-১৮ পর্যায়ে এই প্রথম এশিয়ান টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। তাই অভিষেক আসরেই সুপার ফোরে খেলা ভালো অর্জনই। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে চীনের সঙ্গে সেভাবে লড়তে পারেনি। প্রথম দু’ কোয়ার্টারে দু’টি করে গোল হজম করেছে।
বিরতির পর দু’ কোয়ার্টারে অবশ্য আরো পাঁচ গোল হজম করেছে বাংলাদেশ। সুপার ফোরের বাংলাদেশের পরবর্তী ম্যাচ তাজিকস্তানের সাথে।
