Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ‘আমি আজ থেকে ৮-৯ মাস আগে বলেছিলাম- অদৃশ্য শত্রু আছে। সেই অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বসহ মানুষের অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল, জনগণের বিপরীতে অবস্থান নিয়েছিল।’

শনিবার বিকালে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শহীদ পরিবারের সদস্যরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন। এ সময় নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। পাশাপাশি শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি। 

Facebook
Twitter
LinkedIn