মজুদে কিছুটা ঘাটতি থাকায় ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক বৈঠকের পর এ কথা জানান তিনি।
অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
