Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। মানবিক ও ভালো মানুষ না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান।

তিনি বলেন, শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। আর প্রকৌশল শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিতে হবে, কারণ উন্নত ও দক্ষ মানবসম্পদ ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়।

সম্মেলনে পাঁচটি ক্যাটাগরিতে মোট পাঁচজনকে পুরস্কৃত করেন সেনাপ্রধান।

Facebook
Twitter
LinkedIn