Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ কর্মসূচি ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে— ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ কর্মসূচি ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ শীর্ষক পথযাত্রা ও শহীদ পরিবারের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল ২৯ জুলাই ২০২৫ তারিখ, মঙ্গলবার, সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠানটি ঢাকার বনানীতে কামাল আতাতুর্ক খেলার মাঠে এবং সকাল ১১:৩০ মিনিটে গুলশান-২-এর ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

উল্লেখিত অনুষ্ঠানে— জুলাই-২৪-এর গণঅভ্যুত্থান এবং বিগত গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনে— গুম, শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি-এর সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এছাড়া সঞ্চালক হিসেবে থাকবেন— ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন মিথুন।

আপনার সদয় উপস্থিতি আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ ও অনুপ্রাণিত করবে।▫️

বার্তা প্রেরক—

জাহিদুল ইসলাম রনি

সেল : ০১৭১১-০১৫৬২৭

জুলাই ২৮,২০২৫

Facebook
Twitter
LinkedIn