Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির অস্ত্রোপচার পরিচালনা করেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অপারেশন শুরু হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশেই চিকিৎসা নেয়ার সিদ্ধান্তের পক্ষে ডা: শফিকের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, দেশের চিকিৎসকদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

এছাড়া দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়।

Facebook
Twitter
LinkedIn