জুলাই ঘোষণাপত্র আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।
এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ৫ আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে।
শনিবার (২ আগস্ট) সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র্যালি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
