Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতার ৩০ দিনের সাজা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে ৩০ দিন আটকে রাখার আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

আটক ব্যক্তিরা হলেন- জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলাম এবং তরুণ দলের জেলা সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা।

তারা দুজনই সিদ্ধিরগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn