ফের পতনের বৃত্তে দেশের শেয়ার বাজার। এই নিয়ে টানা সাত দিন দরপতন শেয়ার বাজারে। বুধবার ডিএসইর প্রধান সূচক কমেছে ১ পয়েন্টের বেশি। এসময় কমেছে বেশিরভাগ কোম্পানি ও ফান্ডের শেয়ার দর। তবে দিনের চেয়ে বেড়েছে লেনদেন। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে প্রায় ১৫ পয়েন্ট বেশি।
টানা ৬ কার্যদিবস পতনের পর বুধবারও ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। কিন্তু অল্প সময়ের মধ্যেই নেতিবাচক অবস্থায় চলে যায় বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে সূচকও কমেছে
