Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ক্ষমা চেয়ে রাজসাক্ষী মামুন বললেন, ‘গণহত্যা’ শেখ হাসিনার নির্দেশে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্ট গণহত্যা হয়েছে বলে ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার দুপুরে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দেন বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বেলা ১২টার দিকে শুরু হয় তার সাক্ষ্যগ্রহণ। পুলিশের সাবেক প্রধান আদালতকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বলপ্রয়োগ ও হতাহতের ঘটনায় তিনি লজ্জিত। পতিত সরকার রাজনৈতিক ভিন্নমতের মানুষদের বিভিন্ন বন্দীশালায় বন্দী করে রাখার সংস্কৃতিতে পরিণত করেছিল।

Facebook
Twitter
LinkedIn