Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে অপহরণ

সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ করেছে বিক্ষুব্ধ জনতা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে প্রতিবেদনে এ ঘটনার বিস্তারিত কিছু জানানো হয়নি। আরজু রানা দেউবা নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার স্ত্রী।

এদিকে টানা সহিংস বিক্ষোভের মধ্যে রাজধানী কাঠমান্ডুতে আগুনে পুড়ল দেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান কান্তিপুর পাবলিকেশনসের ভবন। টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে দ্য হিন্দু। এতে দেখা যায়, একটি বহুতল ভবনে দাউদাউ জ্বলছে আগুন।

কান্তিপুর পাবলিকেশনস থেকে প্রকাশিত হয় ইংরেজি দৈনিক ‘দ্য কাঠমান্ডু পোস্ট’। ভবনটিতে এই পত্রিকার কার্যালয়সহ আরও বিভিন্ন অফিস ছিল।

আগুন লাগার পর দ্য কাঠমান্ডু পোস্টের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি

Facebook
Twitter
LinkedIn