Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

আ. লীগ বন্ধু সেজে হিন্দুদের ক্ষতি করেছে: মঈন খান

দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে আওয়ামী লীগ তাদের একক কর্তৃত্ব আরোপ করেছিল।

বিএনপির কেন্দ্রীয় নেতা মঈন খান বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছিল। তবে সেখানেও কোনো সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজে করে এর উল্টোটা।’

Facebook
Twitter
LinkedIn