বিসিবি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন তামিম।
তার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান।
এদিকে বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়তে জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়েছেন আরেক সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। আজ সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
