স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনো সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করে না। তাই তারা এ নিয়ে কখনো আলোচনা করে না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সবাই বাংলাদেশি নাগরিক।
(১ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর পলাশে- পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মালম্বী মানুষের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ড. মঈন খান।
