ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ আহরণে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা শুরু হয়। চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা টাস্কফোর্স। জেলা প্রশাসকের নেতৃত্ব উপকূলে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা।
