Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে সরকার সংকল্পবদ্ধ: আসিফ নজরুল 

আইন উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার বিষয়ে সরকারের সংকল্প দৃঢ়। জুলাই সনদ নিয়ে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য সরকার সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সোমবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

আইন উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার বিষয়ে সরকারের সংকল্পবদ্ধ। জুলাই সনদ নিয়ে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তিনি জানান, সরকার চায় রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে জুলাই সনদ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত দেবে। না হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত সরকারকে জানানোর আহ্বান জানাই। 

Facebook
Twitter
LinkedIn