বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেয়ার। নির্বাচনকে পিছিয়ে দেয়ার। এই নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া।
আজ সোমবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড এই সভার আয়োজন করে।
