রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে বিস্ফোরণ ঘটিয়ে সন্দেহভাজন একজন দুর্বৃত্ত পালিয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী–আরএনবির কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।
ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়ে তিনি আরও বলেন, বিষয়টিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে যত দ্রুত সম্ভব জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
