Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

রায় ঘোষণা আদালত কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। আইন অনুযায়ী আত্মসমর্পণ করলে সুপ্রিমকোর্টে আপিলের সুযোগ পাবেন আসামিরা।

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও দুটি অভিযোগে তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা আদালত কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মামলায় বাকি দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজা।

এরআগে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপিকে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন। আইন অনুযায়ী আত্মসমর্পণ করলে সুপ্রিমকোর্টে আপিলের সুযোগ পাবেন আসামিরা।

Facebook
Twitter
LinkedIn