Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

জোট করছে এনসিপি ও এবি পার্টি

রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। বিএনপি–জামায়াতের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আলোচনা যখন জোরেশোরে চলছে, ঠিক তখনই এবি পার্টি ও এনসিপি নিয়ে গঠিত হতে যাচ্ছে তৃতীয় ধারার নতুন জোট। বৃহস্পতিবারই আসতে পারে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা।

জুলাই অভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যেই কয়েক সপ্তাহ ধরে নিজেদের মধ্যে সমন্বয় ও আলোচনা করছে এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। শিগগিরই গঠন হতে পারে তৃতীয় ধারার নতুন রাজনৈতিক জোট।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দুই দলের শীর্ষ নেতাদের কথোপকথনে জোট গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে।

Facebook
Twitter
LinkedIn